স্বাস্থ্য সেবা হোক সহজ ও সাশ্রয়ী — এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।
আমাদের দেশের গ্রামীণ ও মফস্বল এলাকার মধ্যবিত্ত পরিবার, শিক্ষার্থী এবং প্রবীণ নাগরিকদের জন্য হঠাৎ আসা বড় ধরনের চিকিৎসা ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। অনেক সময় ডায়াগনস্টিক টেস্টের অতিরিক্ত মূল্যের কারণে সঠিক সময়ে রোগ নির্ণয় সম্ভব হয় না।
হেলথ ক্লাব একটি সহজ ডিজিটাল মেম্বারশিপ প্ল্যাটফর্ম, যা সাধারণ পরিবারগুলোর সাথে নামকরা পার্টনার হাসপাতালের সরাসরি সেতুবন্ধন তৈরি করে। আমাদের অফিশিয়াল চুক্তির মাধ্যমে hospital ও ল্যাবগুলো আমাদের কার্ডধারী সদস্যদের বিশেষ ছাড় প্রদান করে, যার ফলে চিকিৎসায় সাশ্রয় ও সুস্থ জীবন নিশ্চিত করা সহজ হয়।
মধ্যবিত্ত ও গ্রামীণ নিম্ন-আয়ের পরিবারগুলোর স্বাস্থ্য পরীক্ষার ব্যয় হাতের নাগালে নিয়ে আসা আমাদের প্রথম লক্ষ্য।
সকল অংশীদার হাসপাতাল ও ল্যাবের সাথে অফিশিয়াল চুক্তির মাধ্যমে ভ্যালিড ডিসকাউন্টের নিশ্চয়তা প্রদান করি।
ডিজিটাল মেম্বার আইডি কার্ড ও সহজ কিউআর কোড স্ক্যান ব্যবহার করে ঝামেলাহীন হাসপাতাল ছাড় নিশ্চিত করা।